পুরনো বিজেপি কর্মীদের মধ্যে একজন হল এই দিলীপ ঘোষ। একসময় বিজেপি রাজ্য সভাপতি ও ছিলেন তিনি। যথেষ্ট দাপট ছিল এই পুরনো নেতা দিলীপ ঘোষের। তবে তার সেই দাপট এখন অতীত। কারণ রাজ্য সভাপতির পদে এখন আর নেই তিনি। সর্বভারতীয় সহ সভাপতির পদে রয়েছেন তিনি। কিন্তু তাও এবারের লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন তিনি, এমন টাই জানালেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুদাম পণ্ডিত।
দলের মধ্যে এখন কার্যত কোনঠাসা হয়ে গিয়েছেন মেদিনীপুরের সংসদ দিলিপ ঘোষ। মূলত শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের দাপটের জন্যই যে তার এরকম অবস্থা তা মনে করছেন দলের একাংশ। সাম্প্রতি দাঁতন ১ ব্লকের তররুই পঞ্চায়েতের কোটপাদাতে অনুষ্ঠিত হওয়া বিজয়া সম্মেলনীতে জেলা সভাপতি সুদাম পণ্ডিত ঘোষণা করেন,”এই কেন্দ্রে ফের দিলীপদাই প্রার্থী হবেন। তাঁকে বিপুল ভোটে জেতাতে হবে। সম্মেলন থেকেই এই শপথ নিতে হবে আমাদের।আমরা আবার মেদিনীপুরের সাংসদ হিসাবে প্রাক্তন রাজ্য সভাপতিকে দেখতে চাই।”
তাহলেই ঘোষণা শোনার পর রীতিমতো খুশি হয়েছেন স্থানীয়রা। কারণ নিজের এলাকায় যথেষ্ট সম্মান দাপট রয়েছে তার। তাকে যথেষ্ট সম্মান ও করেন স্থানীয়রা। তবে সুদাম পণ্ডিতের এমন কোথায় দিলীপ ঘোষ বলেন,”ফের নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। তবেই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। দুর্নীতি বন্ধ হবে।”






