রাজনীতি

“মুখ্যমন্ত্রী এটা তৈরি করছেন” তৃণমূল সুপ্রিমোর গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কটাক্ষ মিঠুনের

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ দেশের রান্না ঘরেও । এক ধাক্কায় বেড়েছে , রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। আর তার প্রতিবাদেই রবিবার আন্তর্জাতিক নারী দিবসে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক মমতার । তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । যুদ্ধের আবহে পেট্রোল ডিজেলের দাম তো বাড়বেই , বক্তব্য বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর ।

শনিবার বিজেপির কার্যালয় , সাংবাদিকদের মুখোমুখি হয়ে , মুখ্যমন্ত্রীর প্রতিবাদ নিয়ে মিঠুন বলেন , “মুখ্যমন্ত্রী এটা তৈরি করছেন। আর কিছুই না। উনিও জানেন, গ্যাস কোথা থেকে আসে? কী হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে। ডিজেলের দামও বাড়বে। সেটা কি ইন্ডিয়া বানাচ্ছে?”

পাশাপাশি যেখানে বঙ্গ ভঙ্গের অভিযোগে উঠছে , সেখানে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাফ বার্তা , বিজেপি বাংলা ভাগ করতে চায়না । বিজেপি , বাংলাদেশ হওয়া থেকে পশ্চিমবঙ্গকে আটকাচ্ছে । মিঠুনের কথায় , “বাংলা ভাগ না করার জন্য লড়ব। দু’দলই খেলবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.