আবহাওয়া

বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রাজ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা

চলতি মাসের মাঝামাঝি থেকেই আবহাওয়াবিদরা আশঙ্কা করছে ঘূর্ণিঝড়ের। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে তবে ওটা কতটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তা নিয়েই রয়েছে সংশয়। তবে রাত ধরে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে।

গত দুই দিনের গভীর নিম্নচাপ আরো শক্তি সঞ্চয় করেছে বঙ্গোপসাগরে।বি যার ফলে আগামী সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টি চলতে পারে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপের জেরে আগামী বুধবার দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে বলে জানিয়েছি আবহাওয়া দফতর।

শুক্রবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে কমপক্ষে ১.১ ডিগ্রি বেশি। তবে বঙ্গোপসাগর ও আরব সাগরের ওপর যে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেটা এখনো স্পষ্ট বলা যাচ্ছে না।নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর নজর রাখছে আবহাওয়া দফতর। তবে রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি সম্ভাবনা থাকছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.