গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ । তাপপ্রবাহের খবর কিছু কিছু জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরমে অস্বস্তি চরমে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম সহ বেশ কিছু জেলায়, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তবে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের মানুষদের জন্য।শনিবার বেলার দিকে বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় । পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও। তবে রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ায় সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে মঙ্গলবারের পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস ।






