বছর ঘুরেছে। যে আর জি কর কান্ড , নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিলো , তার এক বছর পূর্ণ হতে চলেছে। এই ঘটনায় দোষী সাব্যস্ত হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পাশাপাশি তথ্য প্রমানের লোপাটের অভিযোগ ওঠে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে। যদিও তারা এই মামলায় জামিন পেয়ে যান। এবার ফের একবার আরজি কর কান্ডে উঠে এলো এই দুই অভিযুক্তের নাম। এবার বিচারক অরিজিৎ মন্ডল এই দুই অভিযুক্তকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিলেন। মঙ্গলবার দুজনকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর কান্ডে ঘটনাস্থল পরিদর্শন করে দেখার আবেদন জানায় পরিবার। সেই মামলার শুনানিতেই অভিযুক্ত দুইজনকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। জানানো হয়েছে , এই দুই অভিযুক্তের কোনো কিছু জানানোর থাকলে , তারাও আদালতে তা পারবেন। এই শুনানিতে আদালতের তরফে রাজ্যের সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য , তথ্য প্রমান লোপাটের মামলায় সন্দ্বীপ ঘোষ জামিন পেলেও , আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় এখনো জেল খাটছেন তিনি। সেই কারণে তথ্য প্রমান লোপাট মামলায় জামিন পাওয়ার পর একবারও আদালতে হাজিরা দিতে পারেননি তিনি। কিন্তু এবার দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।







