কলকাতারাজনীতিরাজ্য

হেয়ারিংয়ের আগেই দলের বিএলএ’দের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত কাল প্রকাশ হয়েছে খসড়া তালিকা। যার মধ্য বাদ পরার সম্ভবনা রয়েছে ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে নিজবাসভবনে ভবানীপুরের বিএলএ’দের নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতায় দলের বিএলএ’দের নিয়ে বৈঠকে বসার ঘোষণা করলেন মূখ্যমন্ত্রী। কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়ার একাংশ বিএলএ-রাও যোগ দেবেন এই বৈঠকে। আগামী ২২ শে ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠকটি হবে।

বঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হতেই শাসক দলের পক্ষ থেকে কড়া বার্তা দিয়েছিল যাতে একটাও বৈধ ভোটারের নাম বাদ না যায়। এসআইআর প্রক্রিয়ায় যেকোনো দলের বিএলএ’রাই গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। তারা ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে। অভিযোগ, গতকাল খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় বহু জীবিত ভোটারদের মৃত বলে তালিকায় যুক্ত করা হয়েছে। হুগলির ডানকুনিতে তৃণমূল কাউন্সিলারকে খসড়া তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে। যেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।

আগামী ২৩ শে ডিসেম্বর হেয়ারিং শুরু করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগেরদিন দলের বিএলএ’দের নিয়ে নেতাজি ইন্দোরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হুগলি ও হাওড়ার একাংশ বিএলএ’রাও যোগ দেবেন বলে জানা গেছে। এবার সেই বৈঠক থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.