দেশ

বিশ্ববাজারে ফের তেলের আগুন, চাপে শেয়ার বাজার ও সাধারণ মানুষ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও হু হু করে বাড়তে শুরু করেছে, যা বিশ্ব অর্থনীতিতে নতুন উদ্বেগের সঞ্চার করেছে। দীর্ঘদিন ১০০-১০২ ডলারের মধ্যে ঘোরাফেরা করার পর হঠাৎই গতি পায় ব্রেন্ট ক্রুড অয়েল, যা এখন ব্যারেল প্রতি ১১১ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। একইসঙ্গে মার্কিন বেঞ্চমার্ক ক্রুড অয়েলের মূল্য দ্রুত ১০০ ডলারের দিকে এগোচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির নেপথ্যে রয়েছে পশ্চিম এশিয়ার তীব্র ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অফ হরমুজে সরবরাহ বিঘ্ন। বিশ্বের বড় তেল উৎপাদক দেশগুলির উৎপাদন কমানো ও ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হওয়ায় বাজারে চাপ আরও বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে শেয়ার বাজারে। ভারতের নিফ্টি ৫০ সূচক প্রায় ২.৫ শতাংশ পড়ে গিয়ে ২৩,২০০-এর কাছাকাছি লেনদেন করছে। একই চিত্র দেখা যাচ্ছে আমেরিকাতেও—ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ও এস& পি ৫০০ উভয়ই চাপে রয়েছে।

এশিয়ার বাজারও এই ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে। জাপানের নিক্কেই ২২৫ বড় পতনের মুখে পরলেও হংকংয়ের হ্যাং সেঙ্গ ইন্ডেক্স সামান্য উত্থান দেখিয়েছে। তেলের এই ঊর্ধ্বগতি শুধু বিনিয়োগকারীদের নয়, সাধারণ মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করতে চলেছে। জ্বালানির দাম বৃদ্ধি হলেও পরিবহন খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে খাদ্য থেকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দামে। ফলে মুদ্রাস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে, অপরিশোধিত তেলের বাজারে এই অস্থিরতা বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে, যার ধাক্কা দীর্ঘমেয়াদে আরও গভীর হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.