২৩ নভেম্বর বুধবার মহাবোধি সোসাইটি অডিটোরিয়ামে সাউথ এশিয়ার বিজনেস পার্টনারশিপ, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এবং আমার আশা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল “গোল্ডেন জুবলি ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-বাংলাদেশ ডিপ্লোমেটিক রিলেশনস্” এমিনেন্ট পারশানস রিশেপশান-২০২২। যার পরিচালনায় আমার আশা ফাউন্ডেশন।
এখানে উপস্থিত ছিলেন আমার আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোসারফ মোল্যা, আমার আশা ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নেতৃত্ব সোমা মুখার্জী, সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের পরিচালক এম. গোলাম ফারুক মজনু, টলিউড অভিনেতা ও আমার আশা ফাউন্ডেশনের রাজ্য কমিটির নেতৃত্ব সুরাজ মল্লিক, এবং সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের পরিচালক তথা ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সম্পাদক আর. কে. রিপন। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের একাধিক শিল্পপতিরা।







