রাজ্য

আরও বাড়বে তাপমাত্রা, বার্তা হাওয়া অফিসের

নিজস্ব সংবাদদাতা : রাজ্যজুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তা। আগামী বুধবার পর্যন্ত চলবে লু এর দাপট এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের পাশাপাশি অসস্থিও বাড়বে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি। সুতরাং এই অস্বস্থিকর পরিস্থিতি কাকভোর থেকে শুরু হয়ে রাতে ঘুমোতে যাওয়ার সময়ও চলবে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে তাপমাত্রা ও উষ্ণতা বাড়বে বলে জানা গেছে হাওয়া অফিসের তরফে।

আগামী ৪৮ ঘণ্টা সব জেলাতেই থাকবে তাপপ্রবাহ।
রবিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি তে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে এই কদিন গরমের সাথে অস্বস্তিও বাড়বে চরমে। সপ্তাহের প্রথম দুই দিন পরিস্থিতি তুঙ্গে উঠবে। তবে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রার ডিগ্রি বাড়বে। কোচবিহারের এক স্থানীয় ব্যাক্তি জানায়, উত্তরবঙ্গে এবারের মতো উষ্ণ পরিবেশ এর আগে কখনো হয়নি। এমন অসহ্য গরম যে রাতেও ভালোভাবে ঘুমানো যাচ্ছে না। আগামী ৪ দিন অসহ্যকর আবহাওয়া থাকবে বলে জানিয়ে আবহাওয়া দপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.