রাজ্য

বিচের ধারে সদ্যোজাত শিশু পুত্রের মৃত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পর্যটন শহর দিঘায়!

দীঘার সৈকত সরণীতে বিচের ধারে সদ্যোজাত শিশু পুত্রের মৃত দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পর্যটন শহর দিঘায়। ঘটনায় জানা যায় আজ সকাল বেলায় নিউ দীঘাপুলিশ হলিডে হোম ঘাটের কাছে এক পলিথিনে রক্তাক্ত অবস্থায় সদ্যজাত মৃত শিশু সন্তানকে দেখতে পায় স্থানীয় মানুষজন। ওই পলিথিনের ব্যাগটিকে কাক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই স্থানীয় মানুষ পলিথিনের গায়ে রক্তমাখা সদ্য মৃত অবস্থায় এক শিশু পুত্র সন্তানের দেখতে পায় তখনই তারা দীঘা থানায় খবর দেয় পুলিশ এসে এই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। তবে কিভাবে এই সি বিচের ধারে সদ্যোজাত ও মৃত সন্তানের দেহ এলো তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যেহেতু এটি পর্যটন শহর তাই বাইরে থেকে এনে কেউ ফেলে দিয়ে গেল কিনা বা কিভাবে এখানে এই মৃতদেহটি এল তা নিয়ে তদন্তে নেমেছে দীঘা থানা পুলিশ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে দীঘা থানা পুলিশ। অপরদিকে দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অবসরপ্রাপ্ত কর্মী শেখ বারজান মোহাম্মদ বলেন মৃত শিশুটি কোথা থেকে এলো তা জানা সম্ভব হয়নি। তবে পুলিশকে আমরা জানিয়েছি পুলিশ এটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাথিতে পাঠিয়েছে। তবে পর্যটন শহরের মতন জায়গায় শিশু সন্তানকে কে বা কারা এইভাবে ফেলে দিয়ে গেল তা এলাকার মানুষকে ভাবাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.