বিনোদন

বড়পর্দার পর ‘প্রজাপতি ২’ পাখনা মেলতে চলেছে ওটিটি দুনিয়ায়

প্রজাপতির সিনেমাটি নিয়ে এমন একটি গল্প নিয়ে এসেছিল যা বাবা-ছেলের সম্পর্ককে একটা নতুন মোরগ দেয়। তাই ২০২৫-এর শীতের সময় পের পর্দা এসেছিল মিঠুন চক্রবর্তী ও দেবের বাবা ছেলের সম্পর্কের সমীকরণ। ডায়েরি মধ্যে দর্শক মহলের ব্যাপক ভালোবাসা অর্জন করেছে। এবার সেই ‘প্রজাপতি ২’ সিনেমা মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে।

প্রথম যখন হিরোগিরির পর দেব ও মিঠুন চক্রবর্তী বড়পর্দায় জুটি বাঁধেন প্রজাপতি সিনেমার হাত ধরে সেই সময় থেকেই জোর চর্চা শুরু হয়। বর্তমানে সকলেরই জানা মিঠুন চক্রবর্তী ও দেব দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য। তবে রাজনৈতিক মত বিরোধ যতই হোক না কেন পর্দায় তাদের বাবা ছেলের সম্পর্কের সমীকরণ মানুষের মন বেশ পছন্দের। তাই প্রথম সিনেমা থেকেই প্রজাপতি ফ্রাঞ্চাইজির জয়যাত্রা শুরু হয়। তাই সেই প্রথম পর্বের সিনেমার সাফল্য জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২০২৫-এ ফের বাবাও সন্তানের সম্পর্কের সমীকরণকে ইউএসপি রেখে ভিন্ন গল্প নিয়ে এলো ‘প্রজাপতি ২’। যা বড় পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর এবার ডিজিটাল প্লাটফর্মে দিকে এগিয়ে চলেছে।

এই ‘প্রজাপতি ২’তে যেরকম ছিল বাস্তবে সম্পর্কের গভীরতা থেকে শুরু করে হাসির ফোয়ারা ছোটানো দৃশ্য। যা আলাদাভাবেই দর্শকের নজর কেড়েছে। তবে এই সিনেমাতে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী ও দেবের সম্পর্কের সমীকরণ শেষ কথা বলেনি। এছাড়াও এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে ছিল দেব ও ছটফটে অনুমেঘার সঙ্গে আদুরে মাখা সম্পর্কের সমীকরণ। তাই এই সিনেমাটি বাবা-ছেলের সম্পর্কের সমীকরণের পাশাপাশি উঠে এসেছে একজন বাবা মেয়ের সম্পর্কের গভীরতা। তাই সেই সিনেমা এখনো পর্যন্ত বক্স অফিসে ঝড় তুলে চলেছে। এরই মধ্যে এবার এই সিনেমা আসতে চলেছে লেছে এই জি ৫-এর প্ল্যাটফর্মে। আগামী ২৭শে মার্চ সিনেমা প্রেমীদের মুখের হাসি চওড়া করতেই হাতের মুঠোফোনে মুক্তি পাবে দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত এই সিনেমা। সবমিলিয়ে দর্শকের মনে এই সিনেমা নিয়ে উন্মাদনা আরো কয়েকগুন বেড়ে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.