আজ রামনবমী। গোটা দেশবাসীকে রামনবমীর শুভেছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি অযোধ্যার রামলালা প্রতিষ্ঠার পর এটাই প্রথম রামনবমী। সে কথা এই সোশ্যাল মিডিয়ায় টুইটের দ্বারা গোটা দেশবাসীকে মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বুধবার সকালে টুইটে মোদি লেখেন, ‘রামমন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী।এইদিনের অপেক্ষায় ছিলেন দেশবাসী।’
অপরদিকে এদিনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও গোটা বঙ্গবাসীকে জানান রামনবমীর শুভেচ্ছা।এক্স হ্যান্ডলে মাধ্যমে তিনি লিখেছেন, ‘সবাইকে রামনবমীর শুভেচ্ছা। সবাই শান্তি বজায় রাখুন। সকলের সমৃদ্ধি ও উন্নয়ন হোক।’
প্রসঙ্গত, গত বছর রামনবমীতে অশান্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন এলাকা। তাই এবার বিভিন্ন জায়গায় শর্তযুক্ত ভাবে রামনবমী পালনের অনুমতি দিয়েছে আদালত। সেই মতোই নানা জায়গায় মিছিলের ব্যবস্থা করা হয়েছে।







