খেলাধুলা

মুম্বই ইন্ডিয়ান্সে নেতৃত্ব বিতর্কে বিস্ফোরক মন্তব্য — সূর্যকুমারকে ক্যাপ্টেন করার পক্ষে শ্রীকান্ত

আইপিএল শুরুর আগেই Mumbai Indians শিবিরে নতুন করে উসকে উঠল নেতৃত্ব বিতর্ক। ২৯ মার্চ Kolkata Knight Riders-এর বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার Krishnamachari Srikkanth। তাঁর সাফ মত, বর্তমান অধিনায়ক Hardik Pandya-র উচিত নেতৃত্ব ছেড়ে দেওয়া।

সম্প্রতি আবারও শোনা যাচ্ছিল Rohit Sharma ও হার্দিকের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জন। সেই আবহেই শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, বর্তমান পারফরম্যান্সের নিরিখে Suryakumar Yadav-ই ‘অটোমেটিক চয়েজ’ অধিনায়ক হিসেবে।

শ্রীকান্তের কথায়, “পরিস্থিতি সত্যিই অদ্ভুত। কয়েক সপ্তাহ আগেই সূর্যকুমার অধিনায়ক হিসেবে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছে। দু’বছর আগে একই কৃতিত্ব দেখিয়েছে রোহিত। হার্দিক নিঃসন্দেহে অসাধারণ ক্রিকেটার এবং দক্ষ নেতা। কিন্তু দলের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “দলের মালিক, ম্যানেজমেন্ট, রোহিত, সূর্যকুমার ও হার্দিক—সকলকে একসঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়া উচিত। প্রয়োজনে সূর্যকুমারকে যে কোনও সময় অধিনায়ক করা যেতে পারে।”

শ্রীকান্তের মতে, নেতৃত্ব বিতর্কের সবচেয়ে সহজ সমাধান হতে পারে হার্দিকের স্বেচ্ছায় সরে দাঁড়ানো। তাঁর বক্তব্য, “হার্দিক নিজে যদি এগিয়ে এসে বলে—‘সূর্য নেতৃত্ব দিক, ও বিশ্বকাপজয়ী অধিনায়ক’—তাহলেই সমস্যার সমাধান হতে পারে।”

উল্লেখ্য, আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স গত কয়েক মরশুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ২০২৪ সালে বড় সিদ্ধান্ত নিয়ে Rohit Sharma-র হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় Hardik Pandya-র হাতে। ভবিষ্যতের কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানায় ফ্র্যাঞ্চাইজি। তবে সেই পরিবর্তন মসৃণ হয়নি।

দলে একাধিক তারকা ক্রিকেটার থাকায় নেতৃত্বের ভার সামলানো সহজ ছিল না। গত মরশুমে প্লে-অফে উঠলেও শিরোপা জিততে পারেনি মুম্বই। নতুন মরশুমে দল আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইছে। কিন্তু তার মাঝেই শ্রীকান্তের এই মন্তব্য ফের প্রশ্ন তুলে দিল—মুম্বই ইন্ডিয়ান্সে কি আবার নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.