খেলাধুলা

মাসিক ৮০ থেকে ৯০ হাজার টাকা বেতনের সরকারি চাকরি পাচ্ছেন রিঙ্কু ! আইপিএলের পূর্বেই বড় ঘোষণা যোগী সরকারের

রিঙ্কু সিং এর জন্য বড় খবর। এতদিন ক্রিকেট ময়দানে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রিঙ্কু সিং কে এবার দেখা যাবে অন্য ভূমিকায় ! সরকারি চাকরি পাচ্ছেন রিঙ্কু । উত্তরপ্রদেশ সরকার তাকে এই চাকরি দিচ্ছে । আইপিএল শুরুর আগেই রিজিওনাল স্পোর্টস অফিসার পদে নিয়োগ নিয়োগ করা হলো রিঙ্কুকে । এই চাকরিতে খেলাধুলার উন্নতির স্বার্থে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন রিঙ্কু।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের তরফে মঙ্গলবারই এই ঘোষণা করা হয় । জানা গিয়েছে রিজিওনাল স্পোর্টস অফিসার পদে রিঙ্কু মাসিক বেতন পাবেন ৮০ থেকে ৯০ হাজার টাকা ।

কিন্তু উল্লেখ্য , ২৮ তারিখ থেকেই শুরু হচ্ছে আইপিএলের মহারণ । এবং সামনে আইপিএল থাকায় , এখন নতুন চাকরিতে যোগ দিতে পারবেন না রিঙ্কু । জানা গিয়েছে , আইপিএল শেষে , তিনি এই নয়া দায়িত্বভার গ্রহণ করবেন ।

তবে শুধু রিঙ্কু সিং নয় , ভারতের হয়ে ভালো করে খেলায় , বেশ কিছু খেলোয়াড়কে পুরস্কার হিসেবে , বিভিন্ন পদে চাকরি দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার । প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী হকি দলের সদস্য রাজকুমার পালকে উত্তরপ্রদেশ সরকার ডিএসপি পদে নিযুক্ত করেছে । ডেপুটি ডিএসপি পদে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্যারিস প্যারালিম্পিকে হাই জাম্পে স্বর্ণপদক জয়ী প্রবীণ কুমারকে । এছাড়াও জ্যাভলিনে রুপোজয়ী অজিত সিং , প্যারালিম্পিকে ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী সিমরন , ১০০ ও ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী প্রীতি পাল প্রমুখ উত্তরপ্রদেশ সরকারের তরফে পাচ্ছেন বিশেষ বিশেষ পদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.