খেলাধুলা

রিজার্ভ ডে তেও ভেসে যেতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ!!

এশিয়া কাপের সুপার ৪ এর ম্যাচ ছিল কাল। ভারত বনাম পাকিস্তান কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ টি রিজার্ভ ডে অর্থাৎ সোমবার হবে তা ঘোষণা করা হয়। আজকে ভারত খেলা শুরু করবে ২৪.১ ওভারে ১৪৭ রানে ২ উইকেট। কোহলি ব্যাট করছে ৮ রানে ও কে এল রাহুল ব্যাট করছেন ১৭ রানে। কিন্তু চাপের ব্যাপার হচ্ছে সোমবার রাত পোহালেই মঙ্গলবার আবার ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে। আর আজ খেলা হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই কারণ কলোম্বোয় বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজন হয় এই ম্যাচটি ও রিজার্ভডের ম্যাচটিও এই মাঠেই হবে।

রবিবার টস জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নেয়। রোহিত শর্মা ও শুভমন গিল ওপেনিং করতে আসেন ও সুযোগের সদ্ব্যবহার করেন। দুইজনই অর্ধশত রান করেন ও দুইজনকে কোনো দিক দিয়েই পাকিস্তানের বোলাররা আটকাতে পারেননি। প্রথমে হাফ সেঞ্চুরি করে গিল ৩৭ বলে ৫০ রান। তখন রোহিত শর্মা রান মাত্র ২৮ রানে। এরপরই রোহিত শদবের ওভারে দুটি ছয় ও একটি চার মেরে পৌঁছে যায় ৪৪ রানে। ১৪ ওভারের মাথায় বল করতে আসেন হরিস রাউফ। এই ওভারে শুভমন গিল ২ রান করেন আর রোহিত ব্যাট করার সুযোগ পাননি। আবার শদব বল করতে আসেন ও শদবের প্রথম বলেই ছয় মেরে নিজের অর্ধশত রান পূরণ করেন। ৪২ বলে ৫০ রান করে রোহিত। শেষ পর্যন্ত শদবের বলেই হাফ সেঞ্চুরি ও প্যাভিলিয়নের দিকে যায় রোহিত শর্মা। ইন্ডিয়ার রান তখন ১২১ রানে ১ উইকেট। তারপরই আউট হন তার পার্টনার শুভমন গিল। তারপরই সুন্দর জুটি হয় বিরাট ও রাহুলের। ভারতের স্কোর তখন ১৪৭ রানে ২ উইকেট। তারপরই বৃষ্টি নেমে যায় ও খেলা স্থগিত করা হয়। তখন কোহলি ও রাহুলের রান ৮ এবং ১৭ রানে। যদি আজকের খেলা ও বৃষ্টির জন্য না হয় তাহলে দূর্ভাগ্যের বিষয় আগের ম্যাচের মতো এই ম্যাচের ও একই পরিনাম হবে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে দু দলকে ২০ ওভার ব্যাট করতে হবে। কিন্তু ভারত ইতিমধ্যেই ২৪ ওভার খেলে নিয়েছে তো তার জন্য নিয়ম ভঙ্গ করে পাকিস্তানকে ২০ ওভার ব্যাট করানো যাবে না। তাই জন্য ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে এরমই আশঙ্কা আছে। আর এর কারণেই দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.