বিনোদন

আশিস বিদ্যার্থীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর মোটা টাকার খোরপোশ প্রাক্তন স্ত্রীর!

তিনি সিনেমার দুটো জগতেই অর্থাৎ বলিউড ও টলিউডে পা রেখেছিলেন। বর্তমানে বিখ্যাত সেই অভিনেতা আশিস বিদ্যার্থীর নতুন দাম্পত্য জীবন নিয়ে চর্চা চলছে তুঙ্গে। রাজশী বড়ুয়ার সঙ্গে টানা ২২ বছরের বিবাহ সম্পর্ক থেকে বিচ্ছেদ নিয়ে চলতি বছরের ২৫ মে তারিখে অভিনেতা আশিস বিদ্যার্থী আবার বিয়ে করেছেন। তার বর্তমান স্ত্রীর নাম হলো রূপালি বড়ুয়া। কিন্তু আবার বিয়ে করে নতুন জীবন শুরু করার পরও প্রাক্তন সম্পর্ক নিয়ে টানা পোড়ন লেগেই আছে।

বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা আশিসের কাছ থেকে একটি মোটা পরিমাণের খোরপোশ দাবি করেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়া। কিন্তু সেই বিষয় নিয়ে চলছে নানান রকমের আলোচনা। যার জন্য মুখ খুলেছেন আশিসের প্রাক্তন স্ত্রী পিলু।

গায়িকা তথা অভিনেত্রী রাজশী বা পিলু আশিস বিদ্যার্থীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদকে কেন্দ্র করে বহু মানুষ বিভিন্ন রকমের আলোচনা করে চলেছেন। কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে এটা পুরো সাজানো ব্যাপার। এতো সহজে বিবাহ বিচ্ছেদ হওয়া কখনোই সম্ভব নয়। গায়িকা পিলু এসব প্রশ্নের উত্তর দিতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.