বিনোদনরাজনীতি

তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিষেক ‘কর্পূর’-এ, প্রকাশ্যে এল ‘অনিল বিশ্বাস’ লুক

প্রথম ছবি দিয়েই চলচ্চিত্রমহলে চর্চার কেন্দ্রে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরিচালক অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলার ‘কর্পূর’-এ প্রখ্যাত বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করছেন তিনি। মঙ্গলবার ছবির লোগো উন্মোচনের অনুষ্ঠানে প্রকাশ্যে এসেছে কুণালের এই রূপ। পাশাপাশি উঠে এসেছে ছবির অন্যান্য চরিত্রদের লুকও।

নিজের প্রথম অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে কুণাল জানান,”আমি অভিনয়ে একেবারেই নতুন। পরিচালক ও বন্ধু ব্রাত্য বসু আমাকে নানা দিক থেকে গাইড করছেন। স্ক্রিপ্ট বারবার পড়ছি, গাড়িতে বসে পিডিএফে অনুশীলন চালাচ্ছি। কোনও ফাঁকি দিচ্ছি না, শুধু চাই পরিচালক খুশি হোক।” তিনি আরও স্পষ্ট করে দেন,”আমার কারও সঙ্গে প্রতিযোগিতা নেই। সাংবাদিকতা-রাজনীতি যেমন শিখেছি, অভিনয়ও তেমনই মন দিয়ে শিখছি।”

ছবির গল্প ১৯৯৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের হঠাৎ অন্তর্ধানকে ঘিরে। বাম আমলের সেই রহস্যজনক ঘটনা রাজ্যের রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছিল। সাহিত্যিক দীপান্বিতা রায়ের ‘অন্তর্ধানের নেপথ্যে’ অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এতে ধরা হবে ১৯৯৭ থেকে ২০১৯ পর্যন্ত সময়কাল। ‘কর্পূর’-এ কুণালের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। নতুন এই রাজনৈতিক থ্রিলার যে বড়ো চমক দিতে চলেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে লুক প্রকাশের পরই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.