জেলা

১৮ বছরেও অধরা পানীয় জল! হরিশ্চন্দ্রপুরে তীব্র দাবদাহের মাঝে বালতি হাতে রাস্তা অবরোধ মহিলাদের

১৮ বছর আগে বসেছিল জলের পাইপ, তবু আজও পানীয় জলের ব্যবস্থা হয়নি—এই অভিযোগে রাস্তার উপর বালতি রেখে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।

মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে মঙ্গলবার সকালে তীব্র দাবদাহের মধ্যেই বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা।

স্থানীয় সূত্রে খবর, ১৮ বছর আগে মহেন্দ্রপুর PHE থেকে এবং এক বছর আগে বৈরাট PHE থেকে গ্রামের দুই প্রান্তে পাইপলাইন বসানো হলেও আজও বাড়ি বাড়ি ট্যাপ কানেকশন মেলেনি।

ফলে তিন শতাধিক পরিবারকে দিনের পর দিন জল কষ্টে পড়তে হচ্ছে। কেউ মাঠের সেচজল সংগ্রহ করছেন, কেউ বা পাশের বাড়ি থেকে জল আনছেন।

এলাকায় থাকা সরকারি সাবমার্সিবল পাম্পটিও দীর্ঘদিন বিকল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ। নলকূপ থেকেও ঠিকভাবে জল উঠছে না।

গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত পানীয় জলের ব্যবস্থা না হলে আগামী দিনে তাঁরা ভোট বয়কটের পথে হাঁটবেন।

📌 নজরে রাখুন—এই গরমে বঞ্চিত গ্রামের গরিব মানুষের পানীয় জল পাওয়ার লড়াই কোন দিকে যায়!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.