খেলাধুলা

৮ বছর পর ফিরলেন! চতুর্থ টেস্টে বদলি হিসেবে ইংল্যান্ড দলে নতুন মুখ

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২০২৫: ২৩ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) মঙ্গলবার ঘোষণা করল চতুর্থ টেস্টের ১৪ সদস্যের স্কোয়াড। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তরুণ স্পিনার শোয়েব বশির। তাঁর জায়গায় দলে ফিরলেন ৮ বছর আগে শেষ টেস্ট খেলা অভিজ্ঞ অফ-স্পিনার লিয়াম ডসন।

২০১৭ সালে নিজের শেষ টেস্ট খেলেছিলেন ডসন। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পেয়ে ফের আলোচনায় তিনি।

তৃতীয় টেস্টে লর্ডসে বোলিং করার সময় রবীন্দ্র জাদেজার একটি লো ড্রাইভে বাম হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান বশির। এরপর তাঁর ফ্র্যাকচার ধরা পড়ে এবং বাকি সিরিজ থেকে ছিটকে যান তিনি।

লর্ডসে ভারতের দ্বিতীয় ইনিংসে ৫.৫ ওভার বল করে শেষ উইকেট তুলে নিয়েছিলেন বশির, যার ফলে ইংল্যান্ড জেতে ২২ রানের রোমাঞ্চকর জয়।

ডসনের অভিজ্ঞতা এবার কতটা কাজে লাগে ইংল্যান্ডের, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.