খেলাধুলা

কোহলির প্রশংসায় পঞ্চমুখ কপিল দেব !

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি ২০০৮ সালে অধিনায়ক হিসেবে অনু‌‍দ্ধ-১৯ বিশ্বকাপ জয় দিয়ে তার পথচলা শুর। সেই বছরই আন্তর্জাতিক ক্রিকেটে জয় লাভ হয়। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি বাইশ গজের মাঠে তিনি এত ছয় এবং চার হাঁকিয়েছেন যে তার ভক্তরা তাকে একটি ছদ্মনাম দেন-রান মেশিন।

একের পর এক রেকর্ড তার নামে হয়েছে । ভারত দলকে একা হাতে জয়ের রাস্তা দেখিয়েছেন । করেছেন একের পর এক শতরান, দ্বিশতরান। আজও চরম প্রতিকূল পরিস্থিতিতে বিরাট কোহলির ব্যাটে দেড়শ কোটি ভারতীয় খুঁজে নেয় আস্থার আশ্রয়। ঠিক যেমন নব্বইয়ের দশকে ছিলেন শচীন টেন্ডুলকর।

ভারতীয় ক্রিকেটকে এক সোনালী সময় উপহার দিয়েছেন বিরাট কোহলি । বিশেষত টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়াকে রেখেছেন শীর্ষে। গত দশকের শুরুতেই আগ্ৰাসন হারায় টিম ইন্ডিয়া ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে হেরে ফেরাটাই তাদের রুটিনে পরিণত হয় । আবার কোহলির হাত ধরে নতুন করে জিততে শেখে ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন তিনি পেস বোলিং ছাড়া বিদেশে টেস্ট জয় অসম্ভব, সেই জ্ঞান আগের ম্যাচেই অর্জন করেছেন তিনি।

জসপ্রীত বুমেরাহ, ও মহম্মদ শামিদের বিশ্বের সেরা পেস বোলার গড়ে তুলেছেন এই তারকা । তাঁর নাম দেশের প্রতিটি মানুষের ঘরে। সোশ্যাল মিডিয়া সাইট ইন্সটাগ্ৰামে বিশ্ব ফুটবলের দুই মহারথী নেইমার ও এমবাপেদের মাঠ হোক বা মাঠের বাইরে ভক্ত সংখ্যার কমতি নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.