বিদেশ

Bangladesh Fuel Crisis: তীব্র জ্বালানি সংকটে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের বহু পেট্রোল পাম্পে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কার্যত বন্ধ রাখতে হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্বাভাবিক উত্থানের জেরে আমদানির পরিমাণ কমে যাওয়াই এই সঙ্কটের জন্য দায়ী বলে সরকারি সূত্রের দাবি।

এই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে বুধবার সকাল ১০টায় সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উপস্থিত থাকবেন গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির মন্ত্রী, সচিব এবং একাধিক উপদেষ্টা।

ভারতের ওপর ভরসা বেড়েছে ঢাকা
সরকারি সূত্রের খবর—চলতি সঙ্কট কাটিয়ে উঠতে ভারতকে বড় ভরসা হিসেবে দেখছে ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে জ্বালানি ঘাটতির বিষয়ে অবহিত করে জরুরি সহযোগিতা চেয়েছেন।
গত সপ্তাহ থেকে ভারত নতুন করে India–Bangladesh Friendship Pipeline চালু করে জরুরি ভিত্তিতে ডিজেল সরবরাহ শুরু করেছে। বাংলাদেশ দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তিরও অনুরোধ জানিয়েছে।

নয়া দিল্লি সূত্রের খবর, ঢাকার অনুরোধ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হলেও, গত তিন দিনে ভারতের নিজস্ব জ্বালানি পরিস্থিতিও চাপের মধ্যে পড়েছে। দেশে সম্ভাব্য জ্বালানি বিধিনিষেধ আরোপ নিয়ে আলোচনা চলছে। তবুও প্রতিবেশী দেশগুলিকে সহায়তা করার কূটনৈতিক পরিকল্পনা নিয়ে ভাবনা চলছে বলেই জানা গেছে।

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন সরকার
সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় বাধা দেশের আর্থিক পরিস্থিতি। তার ওপর ইরান–ইসরায়েল–আমেরিকা সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি আমদানিতে।
চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার IMF ও ADB–র কাছে প্রায় ২০ হাজার কোটি টাকার ঋণ চেয়ে আবেদন করেছে। জুন মাসেই প্রথম কিস্তি প্রয়োজন বলে উল্লেখ করেছে ঢাকা।

আইন–শৃঙ্খলা পরিস্থিতিও দায়ী
সরকারের একাংশের দাবি, আতঙ্কে সাধারণ মানুষের বড় আকারে তেল মজুত করাও সংকটকে তীব্র করেছে। বহু মানুষ হাড়ি, বালতি, ড্রাম নিয়ে পাম্পে ভিড় করেছেন। এমনকি রাতের অন্ধকারে বন্ধ পাম্প জোর করে খুলে তেল নেওয়ার ঘটনাও ঘটেছে।
সোশ্যাল মিডিয়ার আতঙ্কও আগুনে ঘৃতাহুতির কাজ করেছে।

তাৎক্ষণিক ব্যবস্থা: শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পে প্রভাব
সংকট মোকাবিলায় ইতিমধ্যেই—

বহু শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ, অনলাইন ক্লাস চালু

গার্মেন্টস ছাড়া অন্যান্য শিল্প–কারখানায় বিদ্যুৎ সরবরাহ কমানো

আবাসিক এলাকাতেও লোডশেডিং বৃদ্ধি

তবে বিশেষজ্ঞদের মতে, এগুলি অস্থায়ী সমাধান। বড় সিদ্ধান্ত না নিলে সঙ্কট কাটবে না। তাদের পরামর্শ—

সরকারি দফতরগুলিতে আপাতত ওয়ার্ক ফ্রম হোম চালু করা উচিত, এতে যানবাহনের জ্বালানি সাশ্রয় হবে।
তবে অর্থনীতিতে এর পার্শ্বপ্রতিক্রিয়া পড়তে পারে বলেও তাঁরা সতর্ক করেছেন।

নির্বাচনী প্রতিশ্রুতিগুলিও বাড়াচ্ছে চাপ
দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক সপ্তাহেই সরকার চারটি বড় প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে—

ফ্যামিলি কার্ড

কৃষি ঋণ মুকুব

খাল খনন প্রকল্প

উপাসনালয়ের প্রধান ও সহকারীদের ভাতা

এই খাতে বিপুল অর্থ ব্যয় হওয়ায় সঙ্কট অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.