জেলা

দাসপুরে অভিষেকের বিস্ফোরক দাবি: “বুথে লোক নেই, টাকার লোভ দেখাচ্ছে বিজেপি!”

দাসপুরে নির্বাচনী প্রচারে গিয়ে তীব্র রাজনৈতিক আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের জগন্নাথপুরে এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বুথে বসার মতো পর্যাপ্ত কর্মী না থাকায় বিজেপি নাকি তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের টাকার প্রলোভন দেখানোর চেষ্টা করছে। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

আগামী ২৩ ও ২৯ এপ্রিল—এই দুই দফায় বাংলার ভোট নির্ধারিত। তার আগেই প্রচারে জোর কদমে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দাসপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস হুদাইতের সমর্থনে আয়োজিত সভা থেকেই তিনি বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং সংগঠনের শক্তি নিয়েও প্রশ্ন তোলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ‘দশ প্রতিজ্ঞা’র কথাও তুলে ধরেন অভিষেক। তিনি দাবি করেন, রাজ্যে ক্ষমতায় থাকলে মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প আজীবন চালু থাকবে। এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, সম্প্রতি দাসপুরে এক বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী মহিলাদের ঘরে আটকে রাখার নির্দেশ দেওয়ার।

তবে ওই ঘটনায় দলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। এছাড়াও রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল মাস্টার প্ল্যান-সহ একাধিক উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তুলে ধরে তিনি ভোটারদের কাছে সমর্থন চান। ভোটের আগে দাসপুরের এই সভা যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল, তা বলাই যায়। বিজেপির তরফে এই অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া কী আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.