রাজ্য

নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন’, সাসপেন্ড অফিসারদের জন্য নতুন ভাবনা চায় অ্যাসোসিয়েশন

জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের দুই অফিসারকে সাসপেন্ড করার ঘটনায় তীব্র উদ্বেগ জানাল ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন। বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়ে অ্যাসোসিয়েশন জানায়, সংশ্লিষ্ট নির্দেশ পুনর্বিবেচনা করতে যেন রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করে।

অ্যাসোসিয়েশনের বক্তব্য, নির্বাচন কমিশনের যে দুই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা ‘অসৎ উদ্দেশ্যে’ কিছু করেননি। বরং কঠিন পরিস্থিতিতেও তাঁরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই কারণে মুখ্যসচিবকে অনুরোধ জানানো হয়েছে, বিষয়টি কমিশনের কাছে তুলে ধরার জন্য।

চিঠিতে সংগঠনটি আরও উল্লেখ করেছে, ‘স্বচ্ছতা ও সহানুভূতির সঙ্গে সুবিচার হওয়াটাই কাম্য।’ একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড হওয়া অফিসারদের পাশে আছে সংগঠন।

এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কড়া প্রতিক্রিয়া জানান। নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি বলেন, রাজ্য তার আধিকারিকদের রক্ষা করবে এবং কাউকে শাস্তি দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের নির্দেশিকায় এখনই ‘চোখরাঙানি’ চলছে, অথচ বাংলার ভোট এখনও ঘোষণা হয়নি। এমনকী, মুখ্য নির্বাচন কমিশনারকে ‘দালাল’ এবং ‘বন্ডেড লেবার’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “চারজন অফিসারকে সাসপেন্ড করতে বলা হয়েছে, অথচ ভোটের তারিখই ঘোষিত হয়নি। কোন আইনে এমন নোটিস দেওয়া হয়? আমি কাউকে শাস্তি দেব না। বরং অফিসারদের বলব ভয় না পেতে। আমি আছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.