নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকার থেকে জানানো হয়েছে ইউআইডিএআই প্রায় ৮১ লাখ আধার কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে। আপনার আধার কার্ডটি বাতিল হয় নি তো?
আধার কার্ডটি এমন একটি নথি, যেটি ছাড়া আয়কর রিটার্ন দাখিল রিয়েল এস্টেট ডিল থেকে শুরু করে মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার সময় ও এটা চাই। আধার কার্ডের নিষ্ক্রিয় হবার কারনগুলি হল-একাধিক আধার নাম্বার ইস্যু, বায়োমেট্রিক ডেটা, নথিতে অসঙ্গতি। আধার কার্ড সক্রিয় আছে কিনা সেটা অনলাইন চেক করুন।
অনলাইনে কিভাবে যাচাই করবেন –
ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘ভেরিফাই আধার নম্বর’থেকে এই তথ্যটি পাওয়া যাবে।
‘আধার সার্ভিস ‘ট্যাব গিয়ে ‘ভেরিফাই আধার নম্বর’ লিঙ্কে যেতে হবে। আধার কার্ডের ১২ডিজিটের নম্বর ও সিকিউরিটি কোড দিয়ে ‘ভেরিফাই অপশনে যান। আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কাড ঠিক আছে কিনা। আধার কার্ডের স্টেটাস পেয়ে যাবেন ফোনে। প্রসঙ্গত, আধারের স্ট্যাটাস পরীক্ষার জন্য ওটিপি-র প্রয়োজন নেই। কাড বাতিল হলে স্কিনে দেখা যাবে ‘ডাজ নট এক্সিস্ট।
তবে চিন্তার কোন কারন নেই। এটি আপনি আবার ঠিক করতে পারবেন। নির্দিষ্ট নথি নিয়ে আধার কেন্দ্রে যান। সেখানে জমা দিতে হবে আধার আপডেট ফর্ম। এর জন্যে চার্জ লাগবে মাত্র ২৫ টাকা। সেখানে আবার বায়োমেট্রিক এবং আপডেট করা হবে।







