রাজ্য

ডানার হানায় দিশেহারা ‘ফুলের গ্রাম’

২৪ তারিখ মধ্যরাতে ওড়িশার ভিতরকণিকা ও ধামারার মাঝে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় ডানা। ডানার ফলে এ রাজ্যে সেরকম ক্ষয়ক্ষতি না হলেও , শুক্রবার সারাদিন ধরে চলে বৃষ্টি। জলমগ্ন হয়ে পরে শহর কলকাতার একাধিক জায়গা। বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যায় বহু জেলাতেও।

ঘূর্ণিঝড় ডানার জেরে দিশেহারা হাওড়ার বাগনান দুই ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। উল্লেখ্য এই গ্রাম পঞ্চায়েতের বাঁকুড়দহ,বুলগেড়িয়া, ওড়ফুলি সহ কয়েকটি গ্রামকে ফুলের গ্রাম বলা হয়।কয়েক হাজার মানুষের রুটি রুজির মূল উৎস ফুলের চাষ। কিন্তু ডানা নামক ঘূর্নিঝড়ের ফলে যে বৃষ্টি হয়েছে তাতে প্রায় একশো বিঘা ফুলের ক্ষেত জলে নষ্ট হয়ে গিয়েছে।

বিশেষত দোপাটি ফুলের চাষ , এই সময়ে এলাকার মানুষের মুখে হাসি ফোটায়। পাশাপাশি কালীপুজোর মরশুমে জবা ফুলের চাহিদাও থাকে তুঙ্গে। কিন্তু তুমুল বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গিয়ে গোড়ায় পচন দেখা দিয়েছে।অনেকে বাজার থেকে ঋণ নিয়ে এবছর দোপাটি চাষ করেছিলেন। কিন্তু তা নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত ফুল চাষীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.