রাজ্য

মালদায় শুভেন্দুর সভা করার অনুমতি নাকচ করল উচ্চ আদালত

সভা করার জন্যে ১৫ দিন পূর্বে আবেদন করা হয়নি। এই যুক্তির ভিত্তিতে মালদার হবিবপুরে ২৭ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত সভার অনুমতি দিল না হাইকোর্ট। বিচারপতি বিবেক চৌধুরী গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন, বিচারপতি রাজশেখর মান্থা এর আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন, প্রতিটি জেলায় একটি করে পোর্টাল তৈরি করতে হবে।

 

পুলিসের দাবি অনুযায়ী, যেহেতু একই দিনে মানিকচকে সভা রয়েছে বিরোধী দলনেতার তাই পর্যাপ্ত পুলিস মোতায়েন করা সম্ভব নয়। এছাড়াও, যেখানে সভা হবে সেই জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি, এমনই মত পুলিসের। ক্ষুব্ধ মালদা বিজেপির মালদা জেলা কমিটির নেতৃত্ব বৃহস্পতিবারই সভার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

 

বিজেপির তরফে দায়ের মামলায় অভিযোগ করা হয়, আগে অনুমতি দিলেও পুলিস পরে তা প্রত্যাহার করেছে উল্লিখিত সভার ক্ষেত্রে। সেখানে ওদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাকি সভা বর্তমান। বিচারপতি মান্থার নির্দেশের পরেও সেখানে জেলা পুলিস আবেদন জমা নেওয়ার পোর্টাল তৈরি না করায় ১৫ দিন আগে আবেদনের বিষয়টিও প্রসঙ্গিক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.