রাজ্য

কোটি কোটি টাকা ভুয়ো রফতানির নথিতে পাচার দুবাইতে !

নিজস্ব সংবাদদাতা : গরু পাচারকাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এল । কোটি কোটি টাকা ভুয়ো রফতানির নথির মাধ্যমে পাচার করা হত এমনটাই অভিযোগ উঠেছে । গরুপাচারের বিপুল টাকা সরানো হয়েছে দুবাইতে। শুধু টাকা পাচার নয়, ভুয়ো রফতানির নথি দেখিয়ে কেন্দ্র সরকারের তহবিল থেকে আয় করা হত কোটি কোটি টাকা। এমনটাই করেছে গরুপাচারের কিংপিন এনামুল হকের ৩ ভাগ্নে। এই বিস্ফোরক তথ্য ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্সের তদন্তে উঠে এসেছে ।

উল্লেখ্য , দুবাইতে ২০১৭ সালের জানুয়ারি -ফেব্রুয়ারি মাসে ৩৬ দিনে ২৩ কোটি টাকার জামাকাপড় রফতানি হয় । যদিও JHM এক্সপোর্ট নামের সংস্থা মহিলাদের কুর্তি রফতানি করে । যার ফলে বিপুল রফতানির জন্য সরকারের কাছ থেকে উৎসাহ ভাতা পায় ৪কোটি ৯০ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ জামাকাপড় রফতানি হয় চেন্নাই বন্দর দিয়ে । এইভাবে একাধিকবার রফতানির জন্য সন্দেহ হওয়ায় ২০১৯ সালে তদন্ত শুরু করে ডিআরআই। ২০১৯ সালের নভেম্বের মাসে তল্লাশি চলে JHM এক্সপোর্ট সংস্থার। এই সংস্থার কলকাতার অফিস সহ ১১ জায়গায় তল্লাশি চলে । সুত্রের খবর , সংস্থার মালিক এনামুলের ৩ ভাগ্নে হুমায়ুন কবির, মেহদি হাসান এবং জাহাঙ্গির আলম। কিন্তু তদন্তের মারফত জানা যায় সরবরাহকারী হিসাবে নথিতে থাকা সংস্থাগুলোর কোনও অস্তিত্বই নেই। ‘ব্লু আইস ট্রেডিং’এবং ‘আল ফারাসা’নামে দুবাইয়ের ২ স্ংস্থাকে রফতানি বলে খাতায় কলমে অস্তিত্ব রয়েছে কিন্তু বাস্তবে নেই। গরু পাচারের কাল টাকা ভুয়ো রফতানির আড়ালে পাচার হয়েছে , এমনটাই দাবি করেছে ইডি আধিকারিকদের ।

এনামুলের ভাগ্নে মেহদি হাসানকে ২০২০ সালে গ্রেফতার করে ডিআরআই । সরকার থেকে রফতানি বাবদ পাওয়া প্রায় ৫ কোটির উৎসাহ ভাতা ফেরত দিয়ে জামিন থাকাকালীনই দেশ ছেড়ে পালায় মেহদি হাসান। সেই সময় গরু পাচার মামলায় মেহদি-সহ এনামুলের ৩ ভাগ্নের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি । যদিও তারপরেও কার পরামর্শে দেশ ছাড়ে তিন ভাই তাঁর কোন খোঁজ মেলেনি ? JHM ভাইদের পিছনে মদত শীর্ষ রাজনীতিবিদদের এমনটাই দাবি ইডির । তবে গরুপাচারের কিংপিন ৩ ভাইকে কোন প্রভাবশালীরা আড়াল করছে,চলছে তার তদন্ত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.