রাজ্য

তিনবার বিয়ে ভাঙার যন্ত্রণা ও প্রেমিকের প্রতারণা মানসিক ভাঙনের চূড়ান্তে সন্তানের প্রাণ কেড়ে নিলেন মা

মহারাষ্ট্রের মুম্বাই শহরের তিলক নগরে ঘটে গেল এক মর্মান্তিক ও শিহরণ জাগানো ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। একাধিক ব্যক্তিগত বিপর্যয়, প্রতারণা ও অসুস্থতার ভারে জর্জরিত হয়ে এক মা নিজের ছয় মাসের শিশুপুত্রের জীবন কেড়ে নিয়েছেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪৩ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরেই পারিবারিক ও মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। জীবনে তিনবার বিবাহ হলেও কোনো সম্পর্কই টেকেনি। পরবর্তীতে এক ব্যক্তির সঙ্গে লিভ – ইন – এ থাকছিলেন, কিন্তু সেখানেও জুটল কেবল প্রতারণা। ওই নারী যখন গর্ভবতী হন, তখন দায়ভার না নিয়ে তার প্রেমিকও তাকে ছেড়ে পালিয়ে যান। একের পর এক সম্পর্কভাঙনের আঘাতে তিনি ক্রমশ একাকীত্বে ডুবে যান।

সন্তান জন্মের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। চিকিৎসা পরীক্ষায় জানা যায়, মা ও নবজাতক—উভয়েই এইচআইভি আক্রান্ত। আর্থিক অনটন, চিকিৎসার খরচ এবং সামাজিক লজ্জার ভয়—সব মিলিয়ে ওই নারী গভীর মানসিক অবসাদে ভুগছিলেন বলে অনুমান।

অভিযোগ, ঘটনার দিন দোলনায় ঘুমন্ত শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি। এরপর নিজের গৃহপরিচারিকাকেও ছুরিকাঘাত করেন এবং নিজেও আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন বলে জানা যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্তকে আটক করে। জেরায় তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন ।তিনি জানান, পরিস্থিতির চাপে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে, সন্তানের মৃত্যুকেই একমাত্র সমাধান হিসেবে দেখেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.