কলকাতা হাইকোর্টের নির্দেশে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে সিসিটিভি বসানোর নির্দেশ খারিজ হয়ে যায়। এরপরই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয় তাঁর কন্যা ও দাদা । কিছুক্ষণ থাকার পর আর বেরিয়ে যান সেখান থেকে। তবে তাদের হাসপাতালে আসার কারণ এখন অস্পষ্টভাবে জানা যায়নি।
শনিবার সকালে হঠাৎই এসকেএম হাসপাতালে কার্ডিওলজি বিভাগে উপস্থিত হয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিক ও সঙ্গে মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিক। এরপর সেদিন হাসপাতালের এমএসভিপির অফিসে যান। কিন্তু তাঁরা কি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাকি অন্য কারণে সেখানে গিয়েছিলেন সেটা এখনো জানা যায়নি।
শুক্রবার কলকাতা হাইকোর্ট জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে সিসিটিভি বসানো খারিজ করে দেয়, তবে কেবিনের বাইরে সিআরপিএফ মোতায়ন করার কথা জানিয়েছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানান কেউ যদি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে ঢুকতে চায় তাহলে আগে থেকে সিআরপিএফ জওয়ানদের ইডি আধিকারিকদের দের অনুমতি নিতে হবে। ইডি আধিকারিকরা অনুমতি দিলে তবে কেউ জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে দেখা করতে পারবে। তাহলে প্রিয়দর্শনী মল্লিক কি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পেরেছেন নাকি পারেননি এই নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা।
কলকাতা হাইকোর্টের নির্দেশে রেশন দুর্নীতি কান্ডে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক-এর এসএসকেএম এর কার্ডিওলজি বিভাগে চিকিৎসা চলছে।







