পশ্চিমবঙ্গ রাজ্য আই সি ডি এস কর্মী সমিতি (সি আই টি ইউ) র ১১ দফা দাবিতে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী এবং ডিরেক্টার আইসিডিএস এর নিকট ডেপুটেশন ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি। ব্যারিকেট ভেঙে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা। সল্টলেকের নেতাজি মূর্তি আইল্যান্ড থেকে মিছিল করে বৈশালী ভবনে (সল্টলেক) ডেপুটেশন দেওয়ার কথা ছিল। বৈশালী ভবনের কাছে আসতেই আটকে দেয় পুলিশ। এর পর একটি প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দেন।
আন্দোলনকারীদের দাবী……
চার মাস ডিম ও সবজির দাম দেওয়া হচ্ছে না। সেই বকেয়া অবিলম্বে মেটাতে হবে।
বাজার দর অনুযায়ী জ্বালানীর দাম বৃদ্ধি করতে হবে।
বিগত ৫ বছর ধরে রাজ্য সরকার কোনো ভাতা বৃদ্ধি করেনি। তা অবিলম্বে করতে হবে।
অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে।
নতুন কর্মী নিয়োগ করতে হবে।
স্থায়ীকরণ, গ্র্যাচুইটি, ৫০০০ টাকা পেনশনের দাবীও জানায় তারা।
স্মার্ট ফোন বাবদ ১৫ হাজার টাকার দাবিতে। প্রতিমাসে রিচার্জের জন্য ৫০০ টাকা এবং স্মার্ট ইনসেনটিভ বাবদ ৫০০ টাকা দেওয়ার দাবী জানায় আন্দোলনকারীরা।







