রাজ্য

বিজেপি – TMC শিবিরে নম্বর প্রকাশের ঝড়। আর কুণাল ঘোষের নম্বর ফাঁস ঘিরে বিতর্ক

রাজ্য রাজনীতিতে যেনো আক্রমণ পাল্টা আক্রমণের ঘনঘটা। অভিষেক ব্যানার্জির দিল্লি অভিযানের পর রাজভবন অভিযান। আর এরপর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনা যায় ১০০ দিনের বকেয়া টাকা ফেরত চাইতে বলেছেন তিনি।

তার পাল্টা বিজেপিও সারদার টাকা ফেরত চেয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মোবাইল নম্বর প্রকাশ্যে আনা হয়। বর্ধমানে দলের সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রাক্তন-সহ সভাপতি তথা বর্তমান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্যতম কার্যকর্তা অভিজিত্‍ সিকদার বুধবার তাঁর ফেসবুক পেজে কুণাল ঘোষের ফোন নম্বর ফাঁস করে একটি পোস্ট করেন।

মূলত তার পরেই একটি মোবাইল নম্বর প্রকাশ্যে এনে কুণাল ঘোষের নাম উল্লেখ করা হয়। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, “পুজোর আগে নিজেদের জমানো সারদার টাকা ফেরত পেতে চাইলে এই নম্বরে কল করুন…।” রাজ্যের অন্যতম মুখপাত্র প্রসেনজিত্‍ দাস এই ঘটনার পরিপ্রক্ষিতে বলেন, “নরেন্দ্র মোদী বাংলায় ভোটপ্রচারে এসে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হলে সারদার‌ টাকা ঘরে ঘরে ফিরিয়ে দেব। সেই মতো প্রধানমন্ত্রীর নম্বরটা বিজেপি’র আগে দেওয়া উচিত্‍।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.