চলচ্চিত্রপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে আবারও ফিরছে মর্যাদাপূর্ণ চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬। আগামী ৫ এপ্রিল মুম্বই-এর মঞ্চে বসতে চলেছে এই তারকাখচিত আসর। তার আগেই ‘সেরা চিত্রনাট্য ওটিটি চলচ্চিত্র’ বিভাগ ঘিরে জমে উঠেছে তীব্র প্রতিযোগিতা, যেখানে ভিন্ন স্বাদের গল্প আর শক্তিশালী লেখনী নজর কেড়েছে দর্শক ও সমালোচকদের।
এই বিভাগে মনোনয়ন পেয়েছে ‘মিসেস’, যার চিত্রনাট্যে কাজ করেছেন হারমান বাওয়েজা, অনু সিং চৌধুরী এবং আরতি কাদভ। সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন ও বাস্তব জীবনের প্রতিফলন এই ছবিটিকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে। অন্যদিকে, রহস্যে মোড়া ‘দ্য বানসাল মার্ডার্স’-এর জন্য মনোনীত হয়েছেন স্মিতা সিং যেখানে সাসপেন্স আর গল্পের বাঁক দর্শকদের শেষ পর্যন্ত আটকে রাখে। ‘সঙস অব প্যারাডাইস’-এর জন্য দানিশ রেনজু, সুনয়না কাচরু এবং নিরঞ্জন আইয়েঙ্গার পেয়েছেন মনোনয়ন। মানবিক আবেগ ও সামাজিক বাস্তবতার মেলবন্ধনে এই চিত্রনাট্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি, ‘স্টোলেন’ ছবির জন্য করন তেজপাল, গৌরব ধিংরা এবং স্বপ্নিল সালকারের নামও রয়েছে তালিকায় থ্রিল ও ড্রামার মিশেলে তৈরি এই গল্প দর্শকদের টানটান উত্তেজনায় বেঁধে রাখে।
মানবিক আবেগ ও সামাজিক বাস্তবতার মেলবন্ধনে এই চিত্রনাট্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি, ‘স্টোলেন’ ছবির জন্য করন তেজপাল, গৌরব ধিংরা এবং স্বপ্নিল সালকারের নামও রয়েছে তালিকায়—থ্রিল ও ড্রামার মিশেলে তৈরি এই গল্প দর্শকদের টানটান উত্তেজনায় বেঁধে রাখে।সবশেষে, ‘দ্য মেহতা বয়েজ’-এর জন্য মনোনীত হয়েছেন আলেকজান্ডার ডিনেলারিস এবং বোমান ইরানি। পারিবারিক সম্পর্কের আবেগঘন উপস্থাপনা এই চিত্রনাট্যকে আলাদা মাত্রা দিয়েছে। সব মিলিয়ে, এবারের ‘Best Screenplay OTT Film’ বিভাগে রয়েছে বৈচিত্র্য, গভীরতা এবং শক্তিশালী গল্প বলার ক্ষমতা। এখন নজর ৫ই এপ্রিল কে জিতবেন এই সম্মানজনক পুরস্কার, সেটাই দেখার।







