বিশ্ব

এফ-৩৫ ধ্বংস দাবি ইরানের, পাইলট গ্রেফতার! পাল্টা ‘ভুয়ো’ বলছে আমেরিকা

মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 Lightning। ধ্বংস ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল পশ্চিম এশিয়ায়। ইরানের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভূপাতিত ওই যুদ্ধবিমানের পাইলটকে জীবিত অবস্থায় আটক করেছে ইরানি বাহিনী। যদিও এই দাবি সরাসরি খারিজ করেছে আমেরিকা।

ইরানি রিপোর্ট অনুযায়ী, বিমানটি ভেঙে পরার পর পাইলট প্যারাশ্যুটে অবতরণের চেষ্টা করছিলেন। সেই সময় তাঁকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধারের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনায় ইরানের আধা-সামরিক বাহিনী Islamic Revolutionary Guard Corps (IRGC)-এর নামও সামনে এসেছে, যদিও তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে, মার্কিন সেনার United States Central Command (CENTCOM) এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীর কাছে কোনও মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়নি ও সমস্ত বিমানই নিরাপদে রয়েছে।

আমেরিকার তরফে আরও বলা হয়েছে, ইরান অতীতেও এই ধরনের একাধিক ভুয়ো দাবি করেছে। এই পরস্পরবিরোধী দাবিকে ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃত তথ্য সামনে না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। তবে ঘটনাটি সত্যি হলে তা মার্কিন-ইরান সম্পর্কের উপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.