বিনোদন

রাহুলের মৃত্যুর ধাক্কা, বন্ধ ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়াল

টেলিভিশন জগতের এক মর্মান্তিক ঘটনার জেরে বড় সিদ্ধান্ত নেওয়া হল জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’কে ঘিরে। শুটিং চলাকালীন দুর্ঘটনায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। এই ঘটনার পরই ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আর এবার সেই আশঙ্কাই সত্যি হল—বন্ধ হতে চলেছে এই সিরিজ।

প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট ইমোশন পিকচারস তত্ত্বাবধানে তৈরি এই ধারাবাহিকের প্রথম সিজনে দর্শকদের মন জয় করেছিলেন মধুমিতা সরকার এবং নীল ভট্টাচার্য। দ্বিতীয় সিজনে মুখ্য ভূমিকায় দেখা যায় রাহুল ও শ্বেতা মিশ্র-কে। তাঁদের অনস্ক্রিন রসায়ন ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। তালসারিতে শুটিংয়ের সময় ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন রাহুল ও শ্বেতা। যদিও শ্বেতা প্রাণে বেঁচে যান, কিন্তু রাহুলকে আর ফেরানো যায়নি। এই আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা ইন্ডাস্ট্রিতে। শোনা যাচ্ছে, সিজন থ্রি-র কিছু অংশের শুটিং শুরু হলেও, রাহুলের অনুপস্থিতিতে ধারাবাহিকটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন নির্মাতারা।

ফলে আগামী ৮ এপ্রিল থেকে আর সম্প্রচারিত হবে না ‘ভোলে বাবা পার করেগা’। বিকেল সাড়ে পাঁচটার এই স্লটটি এখন ফাঁকা থাকছে, যদিও চ্যানেল কর্তৃপক্ষ এখনও নতুন কোনও অনুষ্ঠানের ঘোষণা করেনি। তবে শিগগিরই আসতে চলা ‘প্রতিজ্ঞা’ ও ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।ওরাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে ছোটপর্দার এক পরিচিত মুখকে হারাল বাংলা। তাঁর অভিনয়ের স্মৃতি আর দর্শকদের ভালোবাসাই এখন হয়ে রইল তাঁর আসল পরিচয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.