রাজনীতিরাজ্য

তৃণমূলের অন্দরে ঝড়! মহুয়া বনাম কল্যাণে বিজেপি সাংসদের খোঁচা

তৃণমূল কংগ্রেসের দুই বর্ষীয়ান নেতা মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যেকার দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে। ভূতুড়ে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া স্মারকলিপিকে কেন্দ্র করে সূত্রপাত হওয়া এই বিবাদ এবার অন্য মাত্রা পেল। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি নাম না করে হলেও মহুয়াকে কল্যাণের চেয়ে সংসদে “অনেক বেশি প্রজ্ঞাবান ও প্রস্তুত” বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, “মহুয়া মৈত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বক্তব্য রাখেন, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক ভালভাবে সংসদে নিজেকে তুলে ধরতে পারেন।” তাঁর এই মন্তব্য তৃণমূলের অন্দরের কলহকে আরও উস্কে দিল।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনে দলের জমা দেওয়া তালিকায় নিজের নাম না থাকায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়েছিলেন মহুয়া। পরবর্তীতে মহুয়া হেনস্থার অভিযোগ তোলেন এবং কল্যাণের গ্রেফতারির দাবি জানান। পাল্টা সাংবাদিক বৈঠকে কল্যাণ মহুয়ার বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ আনেন। এই পরিস্থিতিতে বিজেপি সাংসদের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.