রাজ্য

আজ ও রবিবার বাতিল শিয়ালদা লাইনের ৪০ টি লোকাল ট্রেন ! এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের লিস্ট।

ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদা লাইনে ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে বর্তমানে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের দমদম জংশন থেকে বারাসত লাইনে একটি ব্রিজের মেরামতির কাজ করা হবে। তাই শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে পাওয়া বন্ধ করে রাখা হবে
এবং আপ লাইনে শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়ার বন্ধ করা রাখা হবে। তাই শনিবার ও রবিবার মোট ৪০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নিন সেই সব ট্রেনের লিস্ট।

শনিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33856: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন 33860: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) আপ 33861: রাত ১১টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33863: রাত ১১টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

শনিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33538: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ 33533: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33512: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) ডাউন 33514: ভোর ৪ টে ৪৮ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

৩) আপ 33511: ভোর ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33517: সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33812: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন 33814: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) ডাউন 33818: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৪) ডাউন 33820: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৫) আপ 33811: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ 33813: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) আপ 33815: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) আপ 33817: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-দত্তপুকুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33612: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

২) ডাউন 33618: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৩) ডাউন 33616: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৪) আপ 33613: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 34924: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

২) আপ 34923: দুপুর ১ টা ৩৫ মিনিট নামখানা থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 30712: সকাল ৯টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

২) আপ 30711: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-মাঝেরহাট লাইনে কোন ট্রেন বাতিল?

১) ডাউন 30342: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-হাবরা লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33652: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

২) আপ 33651: ভোর ৪টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 30145: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) আপ 30357: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

২) ডাউন 30358: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-বারাসত লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 30351: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

রবিবার বারাসত-বনগাঁ লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 33361: সকাল ৭ টা ৪৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-বারাসত লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33432: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

২) ডাউন 33434: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৩) আপ 33431: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33435 সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) আপ 33439: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বারাসাত-দত্তপুকুর লাইনে কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ 33357: সকাল ৭ টা ২ মিনিটে বারাসাত থেকে ছাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.