রাজনীতি

নাম না করে পানিহাটির বিজেপি প্রার্থী তথা অভয়ার মা কে কি বললেন মুখ্যমন্ত্রী ?

ভোটের ময়দানে নেমেছেন অভয়ার মা । পানিহাটি আসন থেকে , বিজেপির হয়ে লড়ছেন তিনি । আর এবার নাম না করেই , তাকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রী বলেন , “যে যত নাটক করুক । ছলনা করুক । ভোটে লড়া রাজনৈতিক দলের কাজ । প্রতি দল পরস্পরের বিরুদ্ধে বলতেই পারে । আমি বলব একটা সৌজন্য রক্ষা করবেন।”

অভয়ার মা তথা রত্না দেবনাথ , বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন । তিনি স্থানীয় স্তরে , বিজেপির একজন পরিচিত মুখ । আর প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর , রীতিমতো জোরকদমে প্রচার চালাচ্ছেন । উল্লেখ্য , প্রচার চলাকালীন , তিনি অভিযোগ করেছেন যে , শাসকদলের পক্ষ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন তিনি ।

উল্লেখ্য , তৃণমূল কংগ্রেস আবার পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। তিনি দলের পুরোনো দিনের কর্মী । তার পক্ষ থেকে প্রচারে বলা হচ্ছে , এলাকার মানুষের সুখ দুঃখে বিজেপি প্রার্থী সাথে থাকবেন না । এলাকার সন্তান তীর্থঙ্কর ঘোষই সারাজীবন মানুষের পাশে থাকবেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.