রাজনীতি

নির্বাচনী ইস্তেহার প্রকাশ বিজেপির, মহিলা – যুবদের জন্য সুবিধা থেকে কি কি রয়েছে , বিজেপির সংকল্প পত্রে?

শুক্রবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। এই ইস্তেহার প্রকাশের মঞ্চে উপস্থিত ছিলেন অমিত শাহ। জানা গিয়েছে , ১০ হাজার বিশিষ্টের সাথে কথা বলে তৈরি হয়ে বিজেপির সংকল্প পত্র । স্বরাষ্ট্রমন্ত্রী , এদিনের মঞ্চ থেকে বলেন , “এই সংকল্পপত্র বাংলাকে নিরাশা থেকে বের করে দিশা দেখাবে। মহিলা থেকে কৃষক সবস্তরের মানুষকে আলো দেখাবে। বিকশিত ভারতের রোডম্যাপ সংকল্পপত্র। রবীন্দ্র জয়ন্তীতে নতুন বাংলা গঠন করা হবে।” এদিন মোট ১৫ টি সংকল্প গ্রহণ করা হয় । মহিলা , যুব , কৃষি এবং শিল্প – মূলত এগুলোই প্রাধান্য পেয়েছে বিজেপির সংকল্পপত্রে ।

উল্লেখ্য , বিজেপি ক্ষমতায় এলে তিনহাজার টাকা করে দেওয়া হবে মহিলাদের , এমনটাই এতদিন বলা হয়ে এসেছে। এবার সেই সংকল্পের কথা উল্লেখ করা হলো বিজেপির ইস্তাহারেও। স্বরাষ্ট্রমন্ত্রী জানান , বাংলায় বিজেপি সরকার গঠন করলেই মহিলাদের মাসে ৩ হাজার টাকা ও বেকার যুবকদেরও ৩ হাজার টাকা করে দেওয়া হবে। আর কী কী রয়েছে বিজেপির সংকল্প পত্রে , দেখে নিন একনজরে –

১.অনুপ্রবেশে জিরো টল্যারেন্স নীতি – বিজেপি বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করবে । অমিত শাহের, “বিজেপি বাংলায় সরকার গঠন করলে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করে আনব। অনুপ্রবেশ মুক্ত সরকার গঠন করা হবে।”

২.মহিলাদের ৩ হাজার টাকা – তৃণমূল যেখানে , মাসিক ১৫০০ টাকা করে দেয় , সেখানে বাংলার মহিলাদের সাবলম্বী করতে বিজেপি মাসে তিন হাজার টাকা করে দেবে। মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ।

৩.নতুন চাকরি ও যুবদের ৩ হাজার টাকা – বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে, আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষকে নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি চাকরি না পাওয়া পর্যন্ত যুবক-যুবতিদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে।

৪.দুর্গা সুরক্ষা স্কোয়াড – মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ ব্যাটলিয়ন দুর্গা সুরক্ষা স্কোয়াড থাকবে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা হবে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে। অমিত শাহ আরও জানান জানান, এককালীন অন্তঃসত্ত্বাকে দেওয়া হবে ২১ হাজার টাকা । এছাড়াও , মহিলাদের ভাড়া মকুব করা হবে সরকারি বাসে ।

৫.সপ্তম পে কমিশন – ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সুনিশ্চিত করা হবে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য। চালু হবে সপ্তম বেতন কমিশন । শূন্যপদ পূরণ করা হবে ৪৫ দিনে।

৬. সিন্ডিকেট রাজ নির্মূল – কাটমানি সাংস্কৃতিক সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে বলে সংকল্প পত্রে জানিয়েছে বিজেপি।

৭. শ্বেতপত্র – বিজেপির তরফে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে , যেখানে গত ১৫ বছরে তৃণমূল সরকারের দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরা হবে ।

৮. চাষিদের ন্যায্যমূল্য – ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য ও কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে জানিয়েছে গেরুয়া শিবির।

৯. প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা – প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে বাংলাকে একটি শিল্প কেন্দ্র ও দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে পরিবর্তন করা হবে ।

১০. চা ও পাট শিল্পে জোর – পুরনো চা বাগানগুলোর উন্নতি সাধন করা হবে এবং দার্জিলিং চাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বীকৃত ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি পাটশিল্পকেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত করা হবে।

১১. সমন্বিত দেওয়ানি আইন – সমন্বিত দেওয়ানি আইন কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন তৈরি করা হবে। পাশাপাশি গবাদিপশু পাচার বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

১২. আয়ুষ্মান ভারত ও নারীদের বিনামূল্যে স্তন ক্যানসার পরীক্ষা – বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলিও বাস্তবায়ন করা হবে। এছাড়া মহিলাদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকাকরণ ও স্তন ক্যানসার পরীক্ষার ব্যবস্থা করা হবে। উত্তরবঙ্গে নতুন এইমস এবং আইআইটি ও আইআইএম-এর নতুন ক্যাম্পাস স্থাপন করা হবে।

১৩. অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষা অন্তর্ভুক্তি – বিজেপির ঘোষণাপত্র অনুযায়ী, ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে।

১৪. বিশেষ ‘বন্দে মাতরম’ সংগ্রহশালা নির্মাণ করা হবে।

১৫. ধর্ম পালনের স্বাধীনতা সুনিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন করা হবে।
16.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.