বিনোদন

কাপুর পরিবারের নতুন সদস্যের বলিউডে হাতে ঘড়ি! প্রকাশ্যে ‘দাদি কি শাদি’ ছবির পোস্টার

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা পরিবার হলো কাপুর পরিবার। এই পরিবারের প্রায় প্রত্যেকটা সদস্যই অভিনয়ের সঙ্গে যুক্ত। এবার এই জগতে পা রাখলো এই কাপুর পরিবারের নতুন ঋদ্ধিমা কাপুর সাহনি। ‘দাদি কি শাদি’ সিনেমার হাত ধরে ঋদ্ধিমা কাপুর সাহনি বলিউডের মাটিতে যাত্রা শুরু করলেন। এবার প্রকাশ্যে এলো হাস্যরস ও আবেগে মোড়া হালকা মেজাজে তৈরি সিনেমার পোস্টার।

ঋষি কাপুর, রান্ধি কাপুর থেকে শুরু করে নিতু সিং সহ করিনা কাপুর, করিশ্মা কাপুর, রণবীর কাপুর সকলেই বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। এছাড়াও করিনা কাপুরের জীবন সঙ্গী সাইফ আলি খান হলো বলিউডের জনপ্রিয় অভিনেতা। এমনকি রণবীর কাপুর ঘরণী আলিয়া ভাটও একজন সিনে দুনিয়ার প্রতিষ্ঠিত নায়িকা। এবার সেই পথেই হাঁটতে শুরু করলেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি। ‘দাদি কি শাদি’ সিনেমার মাধ্যমে অভিষেক ঘটালেন তিনি। সেই সিনেমাতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দেবেন তাঁর মা নীতু সিং।

এছাড়াও নায়কের ভূমিকায় থাকবেন কৌতুক শিল্পী কপিল শর্মা । ঋদ্ধিমা কাপুর সাহনির প্রথম সিনেমা ‘দাদি কি শাদি’র প্রেক্ষাপট গড়ে উঠেছে সমাজের চিরাচরিত নিয়ম ভঙ্গের গল্প নিয়ে। এছাড়াও এই ছবিতে নজর কারবেন একাধিক বলিউডের তারকারা। এই সিনেমা দর্শকমহলে আসবে হালকা মেজাজে পারিবারিক গল্প নিয়ে। যেখানে দেখা যাবে হাসির আমেজ ও ভরপুর আবেগের ছোঁয়া। আগামী দিনে এই সিনেমা পর্দা কাঁপাতে আসছে ৮ই মে। তবে কাপুর পরিবারের এই নতুন সদস্য ঋদ্ধিমা কাপুর সাহনির অভিনয় কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.