অফবিট

আইসক্রিমের উপকারিতা, আছে? হ্যাঁ আছে! জানার জন্য পড়ুন

৮-৮০ প্রত্যেকের ভীষণ পছন্দের খাবার আইসক্রিম। শীত হোক কিংবা গরম শেষপাতে আইসক্রিম অনেকেই পছন্দ করেন। আবার অনেকের শত মন খারাপের মধ্যেও আইসক্রিমের একটা বাইট মন ভালো করে দিতে পারে।

তবে অনেকে আইসক্রিম মিষ্টি হওয়ার জন্য কিংবা অনেকে মোটা হয়ে যাওয়ার ভয়ে বা ঠান্ডা লাগার ভয়ে এড়িয়ে চলেন। তবে জানেন কি, আইসক্রিম খেয়ে মোটা না হয়েও দিব্যি সুস্থ থাকা যায়?

ক্যালরি মেপে আইসক্রিম খেলে মোটা হয়ে যাওয়ার ভয় থাকে না। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমে ২০৫, চকোলেট ফ্লেভারে ২১৮, স্ট্রবেরিতে ১৯৭, কুকি স্যান্ডউইচে ২৪২, ক্রিম সানডে-তে ২৫২, ক্যারামেল-চকোলেটে ১৯৩ এবং ক্রাঞ্চি নাগেটে ৩৫২ ক্যালরি থাকে।
আসুন এবার জেনে নেওয়া যাক, আইসক্রিম খেলে স্বাস্থ্যের কী কী উপকার হতে পারে –

১) আইসক্রিমে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ থাকে। যার মাধ্যমে আমাদের শরীরে এনার্জি, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, ভিটামিন D, A, ক্যালসিয়াম, ফসফরাস প্রদান হয়।

২) আইসক্রিম দুধ এবং ক্রিম দিয়ে তৈরি হওয়ার কারণে আমাদের শরীরে অনেকটাই প্রোটিন প্রদান হয়।

৩) শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে আইসক্রিম। আইসক্রিম ফারমেন্টেড খাবারের গোত্রে পড়ে, যা শ্বাসযন্ত্র এবং গ্যাস্ট্রোইনস্টেনটিনালের জন্য উপকারী।

৪) আইসক্রিমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে হাড়ের গঠন মজবুত হয়। শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করে। তাই ডায়েটে আইসক্রিম রাখতে পারেন।

৫) একটি গবেষণায় দেখা গেছে, আইসক্রিম আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.