খেলাধুলা

আইপিএলের নতুন প্রতিভা – বিদর্ভের প্রফুল্ল হিঙ্গে

আইপিএল মানেই নতুন প্রতিভা দের প্রচারের আলোয় নিয়ে আসা । অনামী ক্রিকেটারদের তারকা হয়ে ওঠা । পূর্বের আইপিএলেও এমন অনেক তারকার জন্ম হয়েছে , এবারও তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই আমরা লখনৌ এর বাজিগর মুকুল চৌধুরীকে চিনেছি । আর এবার শিরোনামে প্রফুল্ল হিঙ্গে । সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলা এই ছেলেটি কার্যত প্রথম ওভারেই চুপ করিয়ে দেয় রাজস্থান রয়্যালসকে । যে দল এই ম্যাচের আগ পর্যন্ত অপরাজেয় ছিল , যে দলের ব্যাটাররা কার্যত মাঠে নেমেই আগুন ঝড়াচ্ছিল , তাদেরকে বোলিং করে , প্রথম ওভারে ৩ উইকেট তুলে নেন প্রফুল্ল ।

২০২৫ সালে টি২০ ফরম্যাটে অভিষেক । তবে আইপিএলে প্রথম ম্যাচ সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে । মাত্র ৩০ লক্ষ টাকায় হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনেছিল প্রফুল্লকে । আর ডেবিউ ম্যাচেই প্রায় সেই ৩০ লক্ষ টাকা উসুল করে দিলেন । ঝুলিতে আসলো ৪ উইকেট , যার মধ্যে ৩ টি প্রথম ওভারেই তুলে নেন । আইপিএলের ১৯ বছরের ইতিহাসে , এই নজির কার্যত অতুলনীয় ।

২৪ বছর বয়সী প্রফুল্লর জন্ম হয় ২০০২ সালে। বিদর্ভের হয়ে খেলা কালীন হায়দরাবাদের বোলিং কোচ বরুন অ্যারনের চোখে আসেন তিনি । তিনিই প্রফুল্লর বোলিংয়ে আরও ধার দেন । রঞ্জি খেলে প্রফুল্ল ১০ ম্যাচে ২৭ টি উইকেট নিয়েছিলেন । আর তারপর আইপিএলের প্রথম ম্যাচেই নিজের ছাপ ফেলে দিলেন ।

উল্লেখ্য , রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে , ইনস্টাগ্রামে প্রফুল্লর ফলোয়ার সংখ্যা প্রায় ৫ হাজার মতো । কিন্তু প্রথম ওভারে প্রফুল্লর ৩ উইকেট তুলে নেওয়া প্রভাব ফেলে ইনস্টাগ্রাম এও । আর বর্তমানে সেই ফলোয়ার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৭৪ হাজার ( প্রতিবেদন প্রকাশের সময় অনুযায়ী ) ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.