রাজনীতি

ফের ভাঙনের মুখে বিজেপি

গত সপ্তাহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।বিধায়কের হাত ধরে এবার সেই একই রাস্তায় হাঁটল বিধায়কের অনুগামীরা।

বিধায়ক হরকালী প্রতিহারের দাবি,”একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে বিজেপি। সেই কারণে এলাকার বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন”। অপরদিকে,এই দল বদলের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বিজেপির দাবি, “তৃণমূলের কর্মীদেরই ফের পতাকা ধরিয়ে যোগদানের নাটক করা হচ্ছে”।

এদিকে গত ১ নভেম্বর কোতুলপুরে এলেও শেষ পর্যন্ত অনুমতি না মেলায় সভা করতে পারেনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারীর সেই সফরের পাল্টা শুক্রবার কোতুলপুরে সভা করে তৃণমূল। সেই সভায় দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা সহ উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের তৃণমূল নেতৃত্ব।আর সেখানেই বেশ কিছু মানুষের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। পরবর্তীতে তৃনমূলের দাবি,”কোতুলপুর এলাকার কমপক্ষে এক হাজার পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন”। অন্যদিকে, দল বদল করা কর্মীদের দাবি বিধায়ক দল বদল করায় তাঁর অনুগামী হিসাবে তাঁরাও দলবদল করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.