২৩ তারিখ এবং ২৯ তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন । আর এবার নিরাপত্তা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচন করতে একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন । বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে , জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও । আর এবার নির্বাচন করাতে গিয়ে , ভোট কর্মীরা কি খাবেন , সেই তালিকাও নির্বাচন কমিশন ঠিক করে দিল ।এমনকি খাবারের পরিমাণমতো দামও নির্ধারণ করে দিয়েছে কমিশন । জানা গিয়েছে এবার , চা থেকে মুড়ি ঘুগনি , স্যালাড, আলু ফ্রাই, ভাত, ডাল, সবজি, রুই মাছ কিংবা চিকেন, চাটনি, পাঁপড় এইসব খাবারই বাঁধা থাকছে ভোট কর্মীদের জন্য ।
এবার কোন খাবারের কত দাম ? দেখে নিন –
৬০ এম এল লাল চা – ৬ টাকা
৬০ এম এল দুধ চা – ৭ টাকা
মুড়ি ঘুগনি – ৩০ টাকা
আলু ভাজা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় এর থালি – ৬০ টাকা
পরে , অতিরিক্ত ভাত নিলে দিতে যুক্ত হবে ১০ টাকা
থালির সঙ্গে এক পিস রুই মাছ যুক্ত হলে , দাম বেড়ে হবে – ৯০ টাকা
১ পিস ডিম কারী যুক্ত হলে , দাম বেড়ে ৭০ টাকা হবে
১ প্লেট চিকেন ( ৩ পিস ) যুক্ত হলেও দাম হবে ৭০ টাকা
রাতের আহারের জন্য –
১ টি রুটি – ৫ টাকা
হাফ প্লেট সবজি – ১৫ টাকা
১ টি রুটির সঙ্গে ১ পিস ছিলেন নিলে – ২০ টাকা
হাফ প্লেট ডিম তরকা – ৩৫ টাকা
হাফ প্লেট ভেজ তরকা – ২৫ টাকা
হাফ প্লেট আলু পোস্ত – ২৫ টাকা
১ পিস মিষ্টি – ১০ টাকা
২৫ টাকায় মিলবে ৩ পিস ইডলি এবং দই বড়াও
পাশাপাশি হাফ লিটার জল মিলবে ১০ টাকায় ও ১ লিটার জল মিলবে ২০ টাকায় ।
ভোট কর্মীরা এই দামেই স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছে খাবার কিনতে পারবে । তবে উল্লেখ্য , জেলার ভিত্তিতে এই দামগুলির কিছুটা পার্থক্য রয়েছে ।







