টলিউড ইন্ডাস্ট্রিতে এবার পুজোতে বড়পর্দায় আসতে চলেছে একের পর এক চমক। তার মধ্যে অন্যতম বড় চমক হল রক্তবীজ সিনেমার সিক্যুয়েল। এবার এই সিনেমার নায়ক নায়িকার প্রথম লোক সামনে আসার পর মানুষের মধ্যে কৌতূহল যেন দ্বিগুণ হয়ে গেল। এবার সবার প্রশ্ন পর্দায় আবির ও মিমির রাসায়ন কোন দিকে এগোচ্ছে?
উইন্ডোজের প্রযোজনায় আগেই বক্স অফিস কাঁপিয়েছে রক্তবিজ সিনেমা। যেখানে অন্তিমে দেখানো হয়েছিল এই সিনেমার পরবর্তী শিখবে আসবে। তাই তখন থেকেই সকলের মধ্যে সিক্যুয়েল নিয়ে অপেক্ষার দিন গোনা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে বছরের শুরুতে রক্তবীজ ২-র ঘোষণা হয়ে যায়। তারপর থেকে মানুষের মধ্যে উন্মাদনা আরো কয়েকগুণ বেড়ে গেছে। সকলেই অধীর আগ্রহে বসে রয়েছে জানতে এই নতুন পর্বে নায়ক নায়িকার লুক কি থাকছে? পাশাপাশি এবার কি রক্তবীজ ২-তে প্রেমের সম্পর্ক কি তৈরি হবে?
রথের মধ্যেই প্রকাশিত হয়েছে এই সিনেমার নায়ক আবির অর্থাৎ অফিসার পঙ্কজের প্রথম ঝলক। যা দেখার পর মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পরার মতো। এবার ঠিক উল্টো রথে প্রকাশিত হলো এই সিনেমার নায়িকা মিমি অর্থাৎ অফিসার সংযুক্তার প্রথম লুক। যেখানে একেবারে অভিনেত্রী কে দেখা যাচ্ছে খাকি উর্দিতে নতুন প্রজন্মের দুষ্টের দমন করতে হাতে বন্দুক নিয়ে তৈরি। মিমির এই লুক দেখার পর উচ্ছ্বাসে ফেটে পরে দর্শকমহল। এবার পুজোয় অন্যান্য সিনেমার সঙ্গে কতটা বক্স অফিসের ছাপ ফেলতে পারে এটাই এখন দেখার।







