বর্তমানে বলিউডের উচ্চ সারির অভিনেত্রীদের তালিকায় রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে তাঁর বেশ কয়েক বছর হয়ে গেল। তাঁর ভাগ্যে সুপারহিট ছবির তালিকা না থাকলেও জাহ্নবী কিন্তু পর পর ছবি পেয়ে চলেছেন। এবং দর্শকেরা জাহ্নবীর অভিনয়কে প্রশংসা করেছেন।
তবে শুধু মাত্র যে তিনি দর্শকদেরই মন জয় করেছেন, তা নয়। শোনা যাচ্ছে, জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারক ব্যবসায়ী রাজীব জুনেজার নজরে পড়েছেন জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব বলেন,“ জাহ্নবীর আবেদন, ওর চাউনি কন্ডোমের বিজ্ঞাপনের জন্য একেবারে পারফেক্ট। এমনকী, আমার সংস্থার এক নতুন ফ্লেভার লঞ্চ করতে হলে আমি জাহ্নবীকেই অফার দিতে চাই”। তবে তার সাথে নায়ক হিসেবে রাজীব বেছে নিতে চান রণবীর কাপুর এবং কার্তিক আরিয়ানকে।







