মোকা’ ঝড় পেরিয়ে এখন ‘বিপর্যয়’ নামক একটি নতুন ঝড় দ্রুত এগিয়ে আসছে, কিন্তু তা বাংলায় প্রভাব ফেলছে না। আরব সাগরে নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড়টি মুম্বাই ও কোঙ্কন উপকূলের দিকে ধেয়ে আসছে। প্রতিটি ঝড়ের নামকরণ তাদের আলাদা করতে এবং সঠিক আবহাওয়ার আপডেট দিতে সাহায্য করে। নামটি সংক্ষিপ্ত হওয়াই ভাল, যাতে তা স্মরণীয় এবং বলা সহজ হয়।
একদল বিশেষজ্ঞ ঝড়ের নাম চূড়ান্ত করলেও বিভিন্ন দেশ নাম প্রস্তাব করতে পারে। সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়। বিশ্বজুড়ে বেশ কয়েকটি আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্র এবং ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে যাদের নিজ নিজ অঞ্চলে ঝড়ের নামকরণের ক্ষমতা রয়েছে। নয়াদিল্লিতে ভারতীয় আবহাওয়া বিভাগ আরব সাগর এবং বঙ্গোপসাগর সহ উত্তর ভারত মহাসাগর অঞ্চলে ঝড়ের নামকরণের দায়িত্বে রয়েছে।
নয়টি ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ইতিমধ্যেই, মোকার পর। পরবর্তী ঝড়ের নাম ‘বিপর্যয়’, বাংলাদেশ বেছে নিয়েছে এটি। পরের ঝড়গুলোর নাম ভারতের ‘তেজ’, ইরানের ‘হামুন’, মালদ্বীপের ‘মিধিলি’, মায়ানমারের ‘মিকাউং’, ওমানের ‘রেমল’ এবং পাকিস্তানের ‘আসানা’। শেষ দুটি ঝড়ের নাম দিয়েছে ‘ডানা’ ও ‘ফেংগল’ কাতার ও সৌদি আরবের দফতর।







