বিনোদন

‘গোলমাল ৫’-এ হাসির ফোয়ারা তুলতে এন্ট্রি নিতে চলেছে অক্ষয় কুমার

বড় পর্দায় এখন মানুষের মন জয় করে শুধু মাত্র অ্যাকশন আর রোম্যান্টিক সিনেমা। বরং বিভিন্ন হাস্য রসে ভরা সিনেমা দর্শকমহলের আলাদা ভাবে নজর কারে। এমনকি বর্তমানে অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হলো গোলমাল। এবার এই ফ্র্যাঞ্চাইজির ৫ নম্বর সিক্যুয়েল থাকছে নতুন চমক।

হাউজফুল সিনেমার প্রথম থেকে ৪ নম্বর সিক্যুয়েল পর্যন্ত মানুষের মনে জায়গা করে নিয়েছে। এবার বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমার পঞ্চম সিক্যুয়েল। সেখানে এবার থাকবে বহু চমক। সবসময় এই সিনেমার পরিচালনার দায়িত্ব সামলে এসেছেন রোহিত শেঠি। এবার ‘হাউজফুল ৫’-এর পরিচালনাও করবেন তিনি। তবে পরিচালক কাজ করবেন কড়া সুরক্ষা বলয়ের মধ্যে। যেহেতু কয়েকটা দিন আগেই হঠাৎ করেই হামলা চলে বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির বাড়িতে। যার জন্য থাকছে বাড়তি নিরাপত্তা।

প্রথম থেকেই এই সিনেমায় প্রধান চরিত্রে পর্দা কাঁপাতে দেখে গেছে অজয় দেবগনকে। এবার এই জনপ্রিয় নায়কের সঙ্গেই পর্দায় আলোড়ন ফেলতে আসছেন অক্ষয় কুমার। এমনকি এই সিনেমার মাধ্যমে কমেডি ঘরানার সিনেমাতে প্রত্যাবর্তন করতে চলেছেন সাইফ আলী খান ঘরণী করিনা কাপুর। ফেব্রুয়ারির শেষের দিকে শ্যুটিং ফ্লোরে উঠবে এই সিনেমা। পরবর্তীতে ২০২৭-এর বড় পর্দায় অট্ট হাসি নিয়ে আসছে এই সিনেমা। তবে সিনেমায় আলাদাভাবে নেতিবাচক চরিত্রে নজর কাড়বেন অক্ষয় কুমার। সেই চমক বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে দর্শক মহলের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.