বর্তমানে সিনেমা ও ধারাবাহিকের সঙ্গে চ্যানেলগুলিতে ব্যাপকভাবে টিআরপির লড়াই চলে রিয়ালিটি শো’গুলির মধ্যে। রিয়ালিটি শো’গুলিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঞ্চালকেরা। তবে এবার টলিউড হোক কিংবা বলিউড সব জায়গাতেই এই রিয়ালিটি শোয়ের সঞ্চালক নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে। তবে এবার কোন রিয়ালিটি শো’তে হতে চলেছে বড়সড় রদবদল? অমিতাভ বচ্চনের জায়গায় কোন রিয়ালিটি শো’তে পরিচালনার দায়িত্বে থাকবেন সালমান খান?
রিয়ালিটি শো গুলি যাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে তার জন্য সেখানে সঞ্চালনা করতে দেখা যায় বহু তাবড় তাবড় তারকাদের। যার ফলে হুড়মুড়িয়ে ওঠানামা করে টিআরপি। এবার প্রথমে সোনা কি হলো দাদাগিরি থেকে সঞ্চালনা থেকে সরে দাঁড়াচ্ছেন বাংলার দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এখনো পর্যন্ত জানা যায়নি পরবর্তী সিজনে দাদাগিরি’তে সঞ্চালনা কে করবে। এবার শোনা যাচ্ছে বলিউডের রিয়ালিটি শো গুলিতে রদবদল। এরকম ঘটনা কোন রিয়ালিটি শো’তে চলেছে?
এতদিন পর্যন্ত বিগ বসের সঞ্চালনা করতে দেখা গিয়েছে বলিউডের ভাইজান সালমান খানকে। এই শো মানুষের মধ্যে বেশ চর্চায় থাকে। অন্যদিকে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়ালিটি শো তে সঞ্চালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সকলের বিগ – বি অর্থাৎ অমিতাভ বচ্চন। তবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৯শে আর দেখা যাবে না অমিতাভ বচ্চনকে। এবার সেখানে পরিচালনা করবেন বলিউডের ভাইজান। আগামী জুলাই মাসে ১৯ তারিখ থেকে শুরু হবে এই রিয়ালিটি শো’য়ের শ্যুটিং। তবে এখনো পর্যন্ত সঞ্চালনার দায়িত্ব কার কথা উঠছে সেই নিয়ে কোনরকম মন্তব্য করেনি চ্যানেল। তবে বিনোদন সূত্রে জানা গেছে এই খবর প্রায় ৯০% নিশ্চিত।







