খেলাধুলা

মার্শের শতরানে থেমে গেল গুজরাত, অবশেষে জয়ের মুখ দেখল সুপার জায়ান্টস

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে যেন সব ক্ষোভ উগরে দিল লখনউ সুপার জায়ান্টস। প্রথমবার আইপিএলে শতরান করলেন মিচেল মার্শ। তার উপর ভর করে বিশাল ২৩৫ রানের পাহাড় গড়ে তারা। আর এই বিশাল স্কোর তাড়া করতে নেমে লড়লেও শেষমেশ ৩২ রানে হেরে গেল গুজরাত। শেষ ওভারে দুটি উইকেট তুলে নিয়ে জয়ের সিলমোহর দেন আয়ুষ বাদোনি। মরশুমের শেষদিকে এল একগাল হাসি লখনউ শিবিরে।

মার্শ ও মার্করামের দুর্দান্ত সূচনা থেকেই ইঙ্গিত মিলেছিল, আজ ঝড় উঠতে চলেছে। শুরু থেকেই প্রতি ওভারে দশের বেশি রান তুলছিলেন দুই ব্যাটার। মার্করাম ৩৬ রানে ফিরলেও থামেননি মার্শ। রশিদ খানের এক ওভারে ২৫ রান তুলে ম্যাচ ঘুরিয়ে দেন। আর তৃতীয় নম্বরে নামা পুরানও আজ পুরনো রূপে। মার্শ ৬৪ বলে ১১৭, পুরান ৫৬ ও পন্থ অপরাজিত ১৬ রানে লখনউ পৌঁছে যায় ২৩৫-এ।

গুজরাতের রান তাড়ার রেকর্ড ভাল হলেও এই ম্যাচে তেমনটা দেখা গেল না। শুরুর ধাক্কা সামলে শারুখ খান ২২ বলে ৫০ করে ম্যাচে টান টান উত্তেজনা ফেরান। কিন্তু টাইটান্সের অন্য প্রান্তে ক্রমাগত পড়তে থাকে উইকেট। শেষ চার ওভারে একটিও বাউন্ডারি আসেনি। ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রানেই থেমে যায় তারা।

এই হারেও অবশ্য এখনও প্লে-অফে প্রথম দু’য়ে শেষ করার সুযোগ রয়েছে গুজরাতের সামনে। শেষ ম্যাচে চেন্নাইকে হারালেই নিশ্চিত হবে সেই লক্ষ্য। তবে লখনউ দেখিয়ে দিল, ফুরিয়ে যাওয়া মানেই হার মানা নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.