খেলাধুলা

দেশজুড়ে উচ্ছ্বসিত দুই নাম! কোহলি-শামির প্রশংসায় সৌরভ

ভারতের ইনিংস চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন ইডেন গার্ডেন্সে। আজ হতে চলা অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন। সেখান থেকেই ভারতের পারফর্মেন্স দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

একদিকে বিরাটের দুরন্ত ১০০, অন্যদিকে মহম্মদ শামির অনবদ্য বোলিং৷ প্রথম ইনিংসে জয়লাভের দিক ঠিক করেছিল বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি। তারপর ধরে রাখেন শামি। সেমিফাইনালে ৭ উইকেট নিয়ে মাইলফলক স্পর্শ করলেন এই ফাস্ট বোলার।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের উবাচ, ‘এই কাজ করে দেখানো সত্যিই খুব কঠিন। কোহলি প্রমাণ করে দিল যে, ও এখনও শেষ হয়ে যায়নি। অসাধারণ কৃতিত্ব। ভারতের অবিশ্বাস্য ক্রিকেট খেলছে এখন। রোহিত শর্মা, শুভমন গিল, শ্রেয়স আয়ার বা বোলার, যাদের কথাই বলুন কম বলা হবে। সম্পূর্ণ দল বলতে যা বোঝায় ভারত ঠিক তাই। এই দলে অনেক প্রতিভা রয়েছে। তবে আমাদের উচিত একটা করে ধাপ ধরে ধরে এগোনো।’ শামির বোলিং নিয়ে সৌরভের সংযোজন, ‘পাটা পিচে একের পর এক উইকেট। আর একটাই পাঁচ উইকেট নেওয়া বাকি রয়েছে তোমার। সেটা হবে আমদাবাদে। এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার। শুভেচ্ছা টিম ইন্ডিয়া। এ বারের বিশ্বকাপে তোমাদের পারফরম্যান্সকে কিছুর সঙ্গেই তুলনা করা চলে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.